|
প্রিন্টের সময়কালঃ ০৮ এপ্রিল ২০২৬ ০৬:২৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ এপ্রিল ২০২৬ ০১:৩৭ অপরাহ্ণ

সীতাকুণ্ডে ৯ দিন ধরে নিখোঁজ কিশোর, উদ্বিগ্ন পরিবার


সীতাকুণ্ডে ৯ দিন ধরে নিখোঁজ কিশোর, উদ্বিগ্ন পরিবার


সীতাকুণ্ড প্রতিনিধি:


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকার এক কিশোর ৯ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় পরিবারে চরম উদ্বেগ বিরাজ করছে।

নিখোঁজ কিশোরের নাম সায়েম শাহেদ ভূঁইয়া (১৫)। সে বাড়বকুণ্ড হাসেমনগর এলাকার আনোয়ার শাহেদ ভূঁইয়া ও মাহিনা আক্তার লিপির ছেলে।

পরিবার ও থানা সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ ২০২৬, মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে মসজিদে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় শাহেদ। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি।

পরিবারের সদস্যরা আশপাশের এলাকা ও আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন (১ এপ্রিল) এ ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডি নম্বর-৬১।

নিখোঁজের বিষয়ে শাহেদের চাচা বাবলু জানান, সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে, তবে এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এদিকে, একমাত্র সন্তানের খোঁজ না পেয়ে তার মা-বাবা দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন।

কেউ শাহেদের সন্ধান পেয়ে থাকলে বা কোথাও দেখে থাকলে ০১৯০৪০৬৯১৮৬ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬