|
প্রিন্টের সময়কালঃ ০১ অক্টোবর ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ জুলাই ২০২৫ ০১:৪৯ অপরাহ্ণ

দীঘিনালায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে সংঘর্ষ, নিহত ৪


দীঘিনালায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে সংঘর্ষ, নিহত ৪


মোহাম্মদ করিম, বিশেষ প্রতিনিধি:-


 

খাগড়াছড়ির দীঘিনালায় পার্বত্য চট্টগ্রামের দুই প্রতিদ্বন্দ্বী সংগঠন—সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস) ও প্রসিত বিকাশ খীসা-নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর মধ্যে সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন।
 

ঘটনাটি ঘটে শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে দীঘিনালা উপজেলার জোড়া সিন্ধু কারবারিপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, ইউপিডিএফের সশস্ত্র গ্রুপ কমান্ডার বিপ্লব চাকমার নেতৃত্বে ৪০–৪৫ জনের একটি দল এবং জেএসএসের সশস্ত্র কমান্ডার জয়দেব চাকমার নেতৃত্বে ৩৫–৪০ জনের আরেকটি দল সেখানে মুখোমুখি হয়। এতে উভয় পক্ষের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধ শুরু হয়।
 

এ সময় ইউপিডিএফ (প্রসিত) এর সামরিক শাখা 'গণমুক্তি ফৌজ' বা 'পিপলস লিবারেশন আর্মি'-এর অন্তত চার সদস্য নিহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
 

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬