|
প্রিন্টের সময়কালঃ ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ জুন ২০২৫ ০২:১৭ অপরাহ্ণ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকীতে সেচ্ছাসেবক দলের আয়োজন। 


শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকীতে সেচ্ছাসেবক দলের আয়োজন। 


বিশেষ প্রতিনিধি:-

 

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ৩০ শে মে। দিনটি বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও বেদনাদায়ক অধ্যায় হিসেবে বিবেচিত হয়।


জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন।তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রতিষ্ঠাতা। জিয়াউর রহমানের ক্ষমতায় থাকাকালীন বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়।


 



প্রতি বছর ৩০ মে থেকে টানা ১ সপ্তাহ   জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী হিসেবে পালন করে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠন। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৩১ শে মে শনিবার স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে  সেচ্ছাসেবক দলের আয়োজন। ৩১শে মে শনিবার নারায়ণগঞ্জ সিবুমার্কেট, সেচ্ছাসেবক দলের কার্যালয়ের সামনে দোয়া ও ততবারক বিতরণের আয়োজন  করা হয়। এ সময় উক্ত মিলাদ ও দোয়ার আয়োজনে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক   এস কে শাহীন সহ বিএনপির অঙ্গসংগঠন দলের নেতাকর্মীরা। দোয়ায়  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় এবং দেশবাসীর মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।


সর্বশেষ সংক্ষিপ্ত  আলোচনা শেষে  তবারক বিতরণের মধ্যো দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা  হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬