|
প্রিন্টের সময়কালঃ ২৩ এপ্রিল ২০২৬ ০২:৪৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ এপ্রিল ২০২৬ ১১:২৪ পূর্বাহ্ণ

বাগেরহাটে মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী


বাগেরহাটে মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী


বাগেরহাট প্রতিনিধি:


বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে দুই দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বিদ্যালয় মাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে ১৯ ও ২০ এপ্রিল (রবিবার ও সোমবার) অনুষ্ঠিত প্রতিযোগিতাকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এম. মোর্শেদ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম মাসুদ এবং সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক বাবু প্রবীর কুমার ঘোষ।

দুই দিনব্যাপী আয়োজনে ৪৮টি ক্যাটাগরিতে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল “যেমন খুশি তেমন সাজো” প্রতিযোগিতা। এছাড়া নৃত্য, গান, আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

প্রধান অতিথির বক্তব্যে এস. এম. মোর্শেদ বলেন, “পাঠ্যবইয়ের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মেধা ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোঃ সেলিম মাসুদ বলেন, “শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে আমরা নিয়মিত এমন আয়োজন করে থাকি।”

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬