|
প্রিন্টের সময়কালঃ ০৩ জুন ২০২৬ ০১:১৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ জুন ২০২৬ ০১:৫৭ অপরাহ্ণ

প্রবাসী কার্ড হলে বিএমইটি কার্ড থাকবে না


প্রবাসী কার্ড হলে বিএমইটি কার্ড থাকবে না


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রবাসী কার্ড হলে এখানে আমার বিএমটি কার্ড থাকবে না, কারণ এত কার্ড দিয়ে কী করবে। একটা কার্ড দিয়ে যাতে সব কাজ করা যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি।

 

মঙ্গলবার দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

 

মন্ত্রণালয় জানায়, যারা প্রবাসে আছে শুধু রেমিট্যান্স যোদ্ধা না, এমনকি যারা দেশের বাইরে ইউরোপে, লেটিন আমেরিকায় আছে তারাও আমাদের এখানে আবেদন করতে পারবে।

 

মন্ত্রী বলেন, যারা প্রবাসে আছে কার্ডটি ক্রেডিট কার্ডের মতো কাজ করবে। আমাদের একটা সেল থাকবে। সেলে আবেদন করবে, যাচাই হবে। যাচাই করে যে পাওয়ার যোগ্য প্রবাসী সে কার্ড পাবে।

 

তিনি জানান, আমরা যে ফ্যাসিলিটিটা দেব সেটা এখনো চূড়ান্ত করি নাই। কিন্তু এখানে তার কারেন্সি সুবিধাটা কীভাবে পেতে পারে? সহজে রেমিট্যান্স আনার ক্ষেত্রে কি বেনিফিট নিতে পারে? ব্যাংক পেমেন্টের গেটওয়েটা কীভাবে হবে? তাদের ডিজিটাল পরিচয়পত্র, এটার সঙ্গে ট্র্যাকিং থাকবে।

 

প্রবাসী মন্ত্রী বলেন, প্রবাসী কার্ড দিয়ে ভূমি-সংক্রান্ত সেবা যাতে দেয়া যায় সেটা নিয়েও আমরা কাজ করছি। তার জন্য আমরা ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলছি। যাতে কোনো প্রবাসী এই কার্ড দেখালে তাকে প্রায়রিটি বেসিস তাকে ফ্যাসিলিটি দিতে পারে এবং হাসপাতালে গেলে অন্তত তারা আলাদা একটা প্রায়োরিটি যেন পায়, এজন্য এসব জায়গায় একটা পরিবর্তন আনতে চাচ্ছি।

 

এ সময় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক, সচিব মোখতার হোসেনসহ মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬