|
প্রিন্টের সময়কালঃ ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ মে ২০২৩ ০১:০২ অপরাহ্ণ

নারীর গল্প বলবে ‘অর্ধাঙ্গিনী’


নারীর গল্প বলবে ‘অর্ধাঙ্গিনী’


জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ওপার বাংলায় যেমন নিজের অবস্থান পোক্ত করেছেন তেমনি ধারাবাহিকভাবে মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা। সেই তালিকায় এবার যুক্ত  হচ্ছে ‘অর্ধাঙ্গিনী’। 

নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই সিনেমাটিতে ভিন্ন এক জয়ার দেখা যাবে। সম্প্রতি প্রকাশিত সিনেমাটির পোস্টারে তেমনই আভাস মিলেছে।


জয়া আহসান এই ছবির পোস্টার নিজের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ  করেছেন। সেখানে দেখা যাচ্ছে একটি ফাটলের একদিকে তার, অন্যদিকে চূর্ণী গঙ্গোপাধ্যায়ের মুখ। জয়া পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘সত্যিই কী অর্ধেক হয়? অর্ধাঙ্গিনী আসছে ২ জুন।’


জানা গেছে, ২০১৯ সালে শুটিংফ্লোরে গড়ানো সিনেমাটি আসছে ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটির গল্পে উঠে আসবে এক পুরুষের জীবনে দুই নারীর অবস্থান। একজন তার প্রাক্তন। একজন বর্তমান। এই দুই নারী কী প্রকৃত অর্থেই সেই পুরুষের অর্ধাঙ্গিনী হয়ে উঠতে পেরেছিলেন? এক পুরুষের জীবনে কী এক নারী ৫০ শতাংশ অধিকার করে থাকতে পারে? এই প্রশ্নগুলো ছুঁড়ে দেবে এই ছবিটি।

এছাড়া কৌশিকের ‘বিজয়া’,‘বিসর্জন’ সিনেমা দুটিতেও জয়ার অভিনয় দারুণ প্রশংসা কুড়ায়। সেই জায়গা থেকে জয়া ও কৌশিক জুটির নতুন ছবিটি দর্শক প্রত্যাশা কতটুকু পূরণ করতে পাবে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬