|
প্রিন্টের সময়কালঃ ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ ফেব্রুয়ারি ২০২৪ ০৫:৩৫ অপরাহ্ণ

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত: প্রথম তানজিম মুনতাকা সর্বা


মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত: প্রথম তানজিম মুনতাকা সর্বা


দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল আজ রোববার প্রকাশিত হয়েছে। পরীক্ষায় নিয়েছিলেন অংশ ১ লাখ ২ হাজার ৩৬৯ জন. এতে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন তানজিম মুনতাকা সর্বা। তিনি পেয়েছেন ৯২.৫ নম্বর। 

 

আজ ১১ ফেব্রুয়ারি রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় তানজিম মুনতাকা সর্বা সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন। তিনি রাজধানীর হলিক্রস কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। এবার মেডিকেলে ভর্তি পরীক্ষায় মেয়েদের পাসের হার ছেলেদের চেয়ে অনেক বেশি।

 

পরীক্ষায় নিয়েছিলেন অংশ ১ লাখ ২ হাজার ৩৬৯ জন। উত্তীর্ণ হয়েছেন ৪৯ হাজার ৯২৩ জন। পরীক্ষায় পাসের হার ৪৭.৮৩%। তার মধ্যে ছেলেদের পাসের হার ৪০.৯৮% (২০ হাজার ৪৫৭ জন) এবং মেয়েদের পাসের হার ৫৯.০২% (২৯ হাজার ৪৬৬ জন)
 


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬