|
প্রিন্টের সময়কালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৬:১১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ আগu ২০২৫ ১২:০০ অপরাহ্ণ

ঢাকাসহ চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা


ঢাকাসহ চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা


সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় ঢাকাসহ দেশের চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এর পাশাপাশি চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকির কথাও জানানো হয়েছে।
 

বৃহস্পতিবার সকালে এক বিশেষ সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ৮টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণ এবং কিছু এলাকায় ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বর্ষণ হতে পারে।
 

অধিদপ্তর আরও জানিয়েছে, অতিবৃষ্টির কারণে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় যেকোনো সময় ভূমিধসের ঘটনা ঘটতে পারে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬