নাটোরে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম শুরু
ডেঙ্গু প্রতিরোধে জেলায় পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি মশক নিধন কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। বেলা সাড়ে ১১টায় জেলা কালেক্টরেট ভবন চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
এ সময় জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। আমাদের লক্ষ্য জনসচেতনতা সৃষ্টি করা। সাধারণ মানুষ সচেতন হলে পরিচ্ছন্ন পরিবেশের মাধ্যমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস পাবে।
বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী, স্কাউটস্ সদস্যদের অংশগ্রহণে কালেক্টরেট ভবন চত্বর থেকে বের হয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক নাটোর পৌরসভার ফগার মেশিনে মশক নিধন কার্যক্রম উদ্বোধন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. আবুল হায়াত জানান, পরিচ্ছন্নতা কার্যক্রমে নাটোর পৌরসভার নয়টি ওয়ার্ড এলাকায় পৌরসভার কর্মকর্তা এবং পরিচ্ছন্নতাকর্মী সহযোগে ড্রেনসমূহ পরিষ্কার, ঘাস-ঝোপ-জঙ্গল অপসারণ করা হচ্ছে। যুগপৎভাবে ফগার মেশিনে মশক নিধন কার্যক্রম চলবে। অনুরুপ কর্মসুচি জেলার অন্যান্য উপজেলার স্থানীয় সরকার বিভাগের প্রতিষ্ঠানসমূহে একযোগে বাস্তবায়ন করা হচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬