|
প্রিন্টের সময়কালঃ ২৮ অক্টোবর ২০২৬ ০৯:২৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ অক্টোবর ২০২৬ ০৭:৪৯ অপরাহ্ণ

মাদারগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা


মাদারগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা


আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর প্রতিনিধি:

 

জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে এ উপলক্ষে মাদারগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বালিজুড়ী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বালিজুড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
 

র‍্যালির আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস। সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সাকু ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ।
 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুঞ্জুর কাদের বাবুল খান।
 

এ সময় বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া এবং পৌর যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম রুনু।
 

অনুষ্ঠানে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির পাশাপাশি দলের সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 

আনন্দ র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মাদারগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেন দলটির নেতাকর্মীরা।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬