|
প্রিন্টের সময়কালঃ ২৫ মে ২০২৬ ০২:১৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ মে ২০২৬ ১১:৩৪ পূর্বাহ্ণ

আজ দীর্ঘসময় তিন জেলায় বিদ্যুৎ থাকবে না


আজ দীর্ঘসময় তিন জেলায় বিদ্যুৎ থাকবে না


জরুরি রক্ষণাবেক্ষণ, উন্নয়নকাজ এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার জন্য রবিবার (২৪ মে) সিরাজগঞ্জ, নওগাঁ ও রাজশাহীর বিভিন্ন এলাকায় দীর্ঘসময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। কোথাও ৩ ঘণ্টা, কোথাও সাড়ে ৩ ঘণ্টা আবার কোথাও টানা ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না বলে জানানো হয়।

 

নেসকো সিরাজগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ জানায়, নওপাজেকো-পুঠিয়াবাড়ি ৩৩ কেভি সোলার সোর্স লাইনের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের পাশাপাশি লাইনের আশপাশের গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজ করা হবে। এ কারণে আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩৩ কেভি সোর্স লাইন বন্ধ থাকবে। ফলে এই লাইনের আওতাধীন সব গ্রাহক টানা ৮ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকবেন।

 

নেসকো নওগাঁ বিক্রয় ও বিতরণ বিভাগ জানায়, নওগাঁ ২৩০/১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৭টা থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

এ সময় আরজী নওগাঁ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন তালতলী ফিডারের চক প্রসাদ, লামা শেরপুর, মদিনা ফ্লাওয়ার মিল, জোকাবিলা, তেতুলতলীর মোড়, তালতলী, বাগবাড়ি, চকপ্রাণ, লাটাপাড়া, পলিটেকনিক এলাকা, মৎস্য অফিস ও শাহী মসজিদ এলাকায় বিদ্যুৎ থাকবে না।

 

একইসঙ্গে আনন্দনগর ফিডারের পাটালীর মোড়, আনন্দনগর, মৃধ্যাপাড়া, চামড়া গুদাম, খাস নওগাঁ, ইদুর বটতলী, খাগড়া ও ফয়েজ উদ্দীন কলেজ এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

এছাড়া আতাইকুলা ফিডারের চকপ্রসাদ, মকরামপুর, শৈলগাছী, পারবাঘাপুর, দরিয়াপুর, হরিশপুর, আতাইকুলা, ২ নম্বর সুইচগেট ও ৩ নম্বর সুইচগেট এলাকায়ও একই সময়ে বিদ্যুৎ থাকবে না।

 

কুজাইল বাজার ফিডারের নগরব্রিজ, কাশিমপুর, কুজাইল বাজার, সরবরামপুর, ভবানীপুর, দুর্গাপুর, পাগলীর মোড়, ঘোষগ্রাম, ক্ষুদ্রকালিকাপুর ও আন্ধারকোঠা এলাকাও বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে।

 

পাশাপাশি ত্রিমোহনী ফিডারের চুনাতাপাড়া, সুলতানপুর, চণ্ডিপুর, চুনিয়াগাড়ি, ত্রিমোহনী, কুবরাতলী ও নিজামপুর এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে নেসকো।

 

নেসকো রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ জানিয়েছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের আশপাশের গাছের ডালপালা কর্তনের কাজ করা হবে।

 

এ কারণে রবিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজশাহীর পদ্মা আবাসিক ফিডারের আওতাধীন পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬