|
প্রিন্টের সময়কালঃ ২৭ জুলাই ২০২৬ ০৪:০৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ মে ২০২৫ ০৫:৩৭ অপরাহ্ণ

রোববার ড. ইউনূসের সঙ্গে সর্বদলীয় বৈঠক


রোববার ড. ইউনূসের সঙ্গে সর্বদলীয় বৈঠক


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সব দলের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল রোববার বিকেলে তার সরকারি বাসভবন ‘যমুনা’-তে এই সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
 

সূত্র জানিয়েছে, জুলাইয়ের অভ্যুত্থানের পক্ষে অবস্থান নেওয়া প্রতিটি রাজনৈতিক দল থেকে একজন করে প্রতিনিধি আমন্ত্রণ পেয়েছেন এ বৈঠকে অংশগ্রহণের জন্য।
 

‘আমার বাংলাদেশ (এবি) পার্টি’র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু আমার দেশ-কে জানান, “প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আগামীকালের বৈঠকের বিষয়টি আমাদের জানানো হয়েছে। যদিও নির্দিষ্ট সময় এখনো বলা হয়নি, তবে ধারণা করছি এটি বিকেলেই অনুষ্ঠিত হবে।”
 

এছাড়া আজ শনিবার সন্ধ্যায় পৃথকভাবে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। যমুনা বাসভবনে সন্ধ্যা ৭টায় বিএনপি এবং রাত ৮টায় জামায়াত ইসলামী বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে এই আলোচনা হওয়ার কথা রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬