|
প্রিন্টের সময়কালঃ ১২ অক্টোবর ২০২৬ ০৩:১৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ জুলাই ২০২৫ ১২:৫১ অপরাহ্ণ

ট্রেনে কাটা পড়ে কুড়িগ্রামে এক ব্যক্তির মৃত্যু


ট্রেনে কাটা পড়ে কুড়িগ্রামে এক ব্যক্তির মৃত্যু


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় ট্রেনে কাটা পড়ে নিবাস চন্দ্র সরকার (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
 

সোমবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে তিস্তা-রাজারহাট সড়কে সুন্দরগ্রাম পুটিকাটা মোড়ে এ ঘটনা ঘটে। নিবাস চন্দ্র সরকার ওই এলাকার বলাইচন্দ্র সরকারের ছেলে।
 

পুলিশ ও স্থানীয়রা জানান, নিবাস চন্দ্র সরকার সোমবার বিকেলে তার বাইসাইকেল নিয়ে গরুর ঘাস নিতে বের হন। এসময় রাজারহাট-তিস্তা রেল সড়কের সুন্দরগ্রাম পুটিকাটা পৌঁছালে কুড়িগ্রামগামী লোকাল ট্রেন ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তছলিম উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি লালমনিরহাট রেল পুলিশকে জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬