|
প্রিন্টের সময়কালঃ ২৯ এপ্রিল ২০২৬ ০৯:৩২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ এপ্রিল ২০২৬ ০৬:২৬ অপরাহ্ণ

২৮ দিনে রেমিট্যান্স এলো ২৯১ কোটি ডলার


২৮ দিনে রেমিট্যান্স এলো ২৯১ কোটি ডলার


চলতি এপ্রিল মাসের প্রথম ২৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে মোট ২৯০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। এতে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১০ কোটি ৩৯ লাখ ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। গত বছরের ওই সময়ে এসেছিল ২৫০ কোটি ৩০ লাখ ডলার, যা এবার উল্লেখযোগ্যভাবে বেশি।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৮ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯১১ কোটি ৭০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ১৯ দশমিক ৯০ শতাংশ বেশি।

এর আগে মার্চ মাসে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা এখন পর্যন্ত একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ হিসেবে রেকর্ড।

চলতি বছরের ফেব্রুয়ারিতে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার। ডিসেম্বর মাসে এসেছে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, আর নভেম্বর মাসে এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

অন্যদিকে অক্টোবর ও সেপ্টেম্বরে এসেছে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আগস্ট ও জুলাই মাসে এসেছে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

সব মিলিয়ে গত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আয়ের রেকর্ড হিসেবে চিহ্নিত হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬