|
প্রিন্টের সময়কালঃ ০৫ নভেম্বর ২০২৬ ০৪:০২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রামে নৃশংস হত্যাকাণ্ড: গান গেয়ে যুবককে পিটিয়ে হত্যা


চট্টগ্রামে নৃশংস হত্যাকাণ্ড: গান গেয়ে যুবককে পিটিয়ে হত্যা


ঢাকা প্রেস নিউজ



চট্টগ্রামে নির্মম হত্যাকাণ্ড: ভিডিওতে ধরা পড়ল ঘটনার নৃশংসতা.......

চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকায় গত ১৩ আগস্ট রাতে ঘটে যাওয়া এক যুবকের নির্মম হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, একদল যুবক মধু হই হই গান গাইতে গাইতে খুঁটির সঙ্গে বেঁধে এক ব্যক্তিকে নির্মমভাবে পিটিয়ে চলেছে। এই ঘটনায় নিহত যুবকের নাম শাহাদাত হোসেন।
 

পুলিশ জানিয়েছে, ভিডিও বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছে যে, ভিডিওতে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা ব্যক্তিটিই শাহাদাত। শাহাদাতের স্ত্রী শারমিন আক্তার ভিডিওটি দেখে তাঁর স্বামীকে চিনতে পেরেছেন। তিনি জানান, ১৩ আগস্ট রাতে শাহাদাতের সঙ্গে তাঁর শেষবারের মতো কথা হয়েছিল। এরপর থেকে আর তাঁর স্বামীর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে ১৪ আগস্ট প্রবর্তক মোড় থেকে শাহাদাতের মৃতদেহ উদ্ধার করা হয়।
 

পুলিশ সূত্রে জানা গেছে, শাহাদাতের চাচা মোহাম্মদ হারুন বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬