রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন
সিরাজুল ইসলাম রতন, গাইবান্ধা প্রতিনিধি:
সার্বিক কর্মদক্ষতা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ রংপুর রেঞ্জের অক্টোবর ২০২৬ মাসের শ্রেষ্ঠ জেলা পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দিন।
৪ নভেম্বর বুধবার রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়। রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম-এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় রংপুর রেঞ্জাধীন জেলাগুলোর অক্টোবর মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং পুলিশের বিভিন্ন জনবান্ধব কার্যক্রমের নিবিড় মূল্যায়ন করা হয়। সার্বিক মূল্যায়নে ইতিবাচক অর্জন ও কার্যকারিতার ভিত্তিতে গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দিনকে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে মনোনীত করা হয়।
সভা শেষে পুলিশ সুপার মো. জসিম উদ্দিনের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম।
এ সময় রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রেঞ্জের অন্যান্য জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬