|
প্রিন্টের সময়কালঃ ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৩৪ অপরাহ্ণ

সরকারি সিটি কলেজে জাতীয় ছাত্রশক্তির নতুন আহ্বায়ক কমিটি


সরকারি সিটি কলেজে জাতীয় ছাত্রশক্তির নতুন আহ্বায়ক কমিটি


চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি: 

 

জাতীয় ছাত্রশক্তির সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম শাখার আগামী এক বছরের জন্য নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে খায়ের হোসেনকে আহ্বায়ক, আসিফ উদ্দিনকে সদস্য সচিব এবং আলী আহসান মোঃ মুনতাছিরকে মুখ্য সংগঠক করা হয়েছে।

 

নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মাসুদ উদ্দিন, আমজাদ হোসেন আবির ও মোঃ কালামার বিন নাসির। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন দ্বীন ইসলাম, জাবেদ হোসেন জনি ও মোফাচ্ছেল হোসেন।

 

এ ছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে মনিরুল ইসলাম ও সিফাত উল ইসলাম এবং যুগ্ম সদস্য সচিব (দপ্তর) হিসেবে মুহাম্মদ আব্দুল কাসেম বিন করিম দায়িত্ব পেয়েছেন। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন হাবিবুর রহমান ও সানজিদুল ইসলাম অন্তর।

 

যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে ইয়াছিন আরাফাত লাবিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠক পদে রয়েছেন নূর মোহাম্মদ, কে এম সাইদ, সাজ্জাদ হোসেন হৃদয়, মোঃ সায়েম, মোঃ সাব্বির, মোর্শেদ রহমান ও মেহেদী হাসান সাব্বির।

 

কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফুল ইসলাম, আহমেদ সায়েফান, আরেফিন ফয়সাল, তারামুনুল ইসলাম রোমান, আমানুল ইসলাম আমান ও সানিদ্দে মোহাম্মদ রবি।

 

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, শিক্ষা ও ঐক্যের প্রশ্নে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি সরকারি সিটি কলেজে একটি ইতিবাচক, দায়িত্বশীল ও শিক্ষার্থীবান্ধব সাংগঠনিক পরিবেশ গড়ে তুলতে তারা কাজ করবেন। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬