|
প্রিন্টের সময়কালঃ ১৬ জুলাই ২০২৬ ০৬:০৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ জুলাই ২০২৬ ০৪:২৩ অপরাহ্ণ

পটিয়া পৌরসভায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন


পটিয়া পৌরসভায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন


আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্রগ্রাম:



চট্টগ্রামের পটিয়া পৌরসভায় বন্যাদুর্গত মানুষের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনাম।

 

বৃহস্পতিবার আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ৪০০ বন্যাদুর্গত পরিবারের মধ্যে মোট ৪ টন চাল বিতরণ করা হয়।
 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা নেজামুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, পৌর বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, জেলা বিএনপি নেতা বদরুল খায়ের চৌধুরী, শফিকুল ইসলাম চেয়ারম্যান, আবদুল মাবুদ, হাজী আবুল বশর, শাহজাহান চৌধুরী, ইদ্রিস পানু, ওহিদুল আলম চৌধুরী (পিবলু), নাছির উদ্দিন, আল রায়হান সোহেল, মিশকাত আহমদ, হাবিবুর রহমান রিপন, পৌর কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমদ নান্নু, সদস্য সচিব মো. আলমগীর, মো. মামুনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এনামুল হক বলেন, পৌর এলাকায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
 

তিনি আরও বলেন, বন্যার কারণে কোনো মানুষ যাতে খাদ্যসংকটে না পড়ে, সে বিষয়ে সরকারের বিশেষ নজর রয়েছে। দুর্গত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
 

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬