ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের পরিস্কার পরিছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন ও বৃক্ষরোপন কর্মসূচি
ডেস্ক নিউজ (চট্টগ্রাম):-
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দক্ষিণহালিশহর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ, বিন স্থাপন ও পরিছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুহাম্মদ ইউছুফ সুমন ও সঞ্চালনা করেন ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল আলম।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক গোলাম সরোয়ার, বিশেষ অতিথি যথাক্রমে যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর , সদস্য মোঃ সাজ্জাদ হোসেন, মাহী রুবেল, রাসেদ পাটোয়ারী, নগরের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজান হোসাইন,যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মোঃ শাহজাহান,আবু সাদেক,ফারুক সহ থানা এবং ৩৯ নং ওয়ার্ড দক্ষিণ হালিশহর পূর্ব ও পশ্চিম স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬