হাতিয়ায় ‘বেগম জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ শুরু
আজিজুর রহমান, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের দিদার বাজার প্রাইমারি স্কুল মাঠে শুরু হয়েছে ‘বেগম জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। টুর্নামেন্টে স্থানীয় ১২টি দল অংশ নিচ্ছে।
আয়োজকরা জানান, তরুণ ও কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি মাদক ও কিশোর গ্যাংয়ের নেতিবাচক প্রভাব থেকে দূরে রাখতে এ আয়োজন করা হয়েছে।
টুর্নামেন্টের উপদেষ্টা হিসেবে রয়েছেন হাজী মো. ইউসুফ, আক্তারুজ্জামান দোলন, ডা. আমিনুল এহসান জুয়েল, মো. ইমাম হাসান, কবির উদ্দিন, ডা. মাইন উদ্দিন সৈকত, আবদুল মন্নান, মেহরাজ উদ্দিন, আজিজুর রহমান, মাওলানা তারিকুল মাওলা ও আবু যর গিফারী সুমন।
পরিচালনা কমিটির প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আনোয়ার হোসেন। সহকারী পরিচালক হিসেবে রয়েছেন মো. জামাল উদ্দিন, জামশেদুর রহমান জেমী, মো. ইব্রাহিম (সর্দ্দার), মো. এমরান মাঝি, মো. বেলাল উদ্দিন (মাঝি), মো. রিয়াজ উদ্দিন (অনিক), মো. বাবুল উদ্দিন (বেপারী), মো. আজাদ উদ্দিন (মাঝি), মো. জামশেদ উদ্দিন, মো. গোলাম মোস্তফা, মো. হাফিজ শহীদ উল্যাহ, মো. সাইফুল ইসলাম, মো. করিম মেম্বার ও ডা. মো. আবদুল মজিদ।
অংশ নেওয়া দলগুলো হলো—হাতিয়া বাজার ইয়াং স্টার, টাংকি বাজার জুনিয়র বেস্ট একাদশ, টাংকি বাজার বেস্ট একাদশ, দিদার বাজার বেস্ট একাদশ, নবীনগর ইয়াং স্টার, মাইন উদ্দিন বাজার বেস্ট একাদশ, চেয়ারম্যান ঘাট জুনিয়র বেস্ট একাদশ, রাস্তার মাথা তরুণ সংঘ, আদর্শ গ্রাম জুনিয়র স্টার, পূর্ব রহমতপুর ইয়াং স্টার, আলী বাজার জুনিয়র স্পোর্টিং ক্লাব ও দ্বীপের স্বপ্ন বেস্ট একাদশ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কিশোর গ্যাং ও মাদকের প্রভাব থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ টুর্নামেন্ট অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬