|
প্রিন্টের সময়কালঃ ২৩ নভেম্বর ২০২৬ ১২:১৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ নভেম্বর ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ণ

ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন, প্রাণে বাঁচলেন এএসআই


ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন, প্রাণে বাঁচলেন এএসআই


নারায়ণগঞ্জ প্র‌তি‌নি‌ধি:

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (২২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে দশটার দিকে কাশীপুর ইউনিয়নের হাশেবাগ এলাকায় ‌এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যের নাম আনোয়ার হোসেন (৩২)। তিনি সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা ফাঁড়িতে কর্মরত ছিলেন। একইসঙ্গে থাকা সহকারী উপপরিদর্শক আব্দুস সাত্তার ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। তবে, তার শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, একজন সহকারী উপপরিদর্শক ও একজন কনস্টেবল সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহে গেলে তাদের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। হামলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতে একজন কনস্টেবল মারা গেছেন।

তিনি আরও বলেন, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬