|
প্রিন্টের সময়কালঃ ৩০ এপ্রিল ২০২৬ ০২:১৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ এপ্রিল ২০২৬ ১১:৫০ পূর্বাহ্ণ

ওপেক ছাড়ায় আমিরাতকে সাধুবাদ জানালেন ট্রাম্প


ওপেক ছাড়ায় আমিরাতকে সাধুবাদ জানালেন ট্রাম্প


সংযুক্ত আরব আমিরাতের ওপেক ত্যাগের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, এই পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফেরাতে সহায়ক হতে পারে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে তেলের বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, আমিরাতের সিদ্ধান্ত তা প্রশমনে ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে সাম্প্রতিক পরিস্থিতির প্রভাব কমাতে এটি কার্যকর হতে পারে বলে তিনি ধারণা দেন।

তিনি আরও উল্লেখ করেন, ওপেকের বাইরে গিয়ে স্বাধীনভাবে উৎপাদন ও রপ্তানি নীতি নির্ধারণের সুযোগ বাড়লে তেলের সরবরাহ পরিস্থিতি উন্নত হতে পারে। এতে বৈশ্বিক বাজারে জ্বালানির দামও কমে আসার সম্ভাবনা তৈরি হবে।

ট্রাম্পের ভাষায়, এই উদ্যোগ দীর্ঘমেয়াদে ভোক্তাদের জন্য সুফল বয়ে আনতে পারে। পেট্রল ও অন্যান্য জ্বালানির দাম কমলে সাধারণ মানুষের ব্যয়ও কমবে, যা অর্থনীতির জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করে।

বিশ্লেষকদের একাংশ মনে করছেন, আমিরাতের এই সিদ্ধান্ত জ্বালানি বাজারে নতুন সমীকরণ তৈরি করতে পারে। তবে এর প্রকৃত প্রভাব নির্ভর করবে উৎপাদন, সরবরাহ ও ভূরাজনৈতিক পরিস্থিতির ওপর।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬