|
প্রিন্টের সময়কালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৬:১০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ এপ্রিল ২০২৫ ০১:৩৬ অপরাহ্ণ

জাতীয় শ্রমিক লীগের শ্রম সম্পাদক,৩৯ নং ওয়ার্ড আঃলীগ নেতা বোমা ফরিদ আটক


জাতীয় শ্রমিক লীগের শ্রম সম্পাদক,৩৯ নং ওয়ার্ড আঃলীগ নেতা বোমা ফরিদ আটক


ডেস্ক নিউজ (চট্টগ্রাম):-



জাতীয় শ্রমিক লীগের শ্রম সম্পাদক,৩৯ নং ওয়ার্ড আঃলীগ নেতা বোমা ফরিদ আটক...!


বর্তমানে‌ কোতোয়ালি থানায় আটক রয়েছে বলে জানা গেছে তাদের দলীয় ফেইসবুক পেইজ থেকে। বিপ্লবী ৩৯ নং ওয়ার্ড নামে আওয়ামী লীগের দোসর হিসেবে সাবেক কাউন্সিলর মোঃ আসলামের আপন চাচাতো বোনের জামাই এই ফরিদুল আলম (প্রকাশ বোমা ফরিদ)।


 



সে দীর্ঘ ১৫/১৬ বছর যাবত মেঘনা অয়েল শ্রমিক ইউনিয়ন ও জাতীয় শ্রমিক লীগ ইপিজেড থানা কমিটির শ্রম বিষয়ক সম্পাদক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিগত ১৯৯৬ সালের বিএনপি সরকারের ভোট প্রতিহতের সময় নারিকেল তলাস্থ মোহাম্মদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বোমা মেরে কেন্দ্র উড়িয়ে দিতে গিয়ে পাশের বাড়িতে বোমা বিস্ফোরণে মারাত্মক আহত হন এবং এই ঘটনায় দুই জন সনাতন ধর্মের পঙ্গজ ও সুজন নামে আওয়ামী লীগ সমর্থক নিহত হয়েছেন। এই ঘটনায় ফরিদ আহত হন এবং সুস্থ হলে সাবেক মেয়র মহিউদ্দিন তাকে লেবার হিসেবে দৈনিক মজুরি ভিত্তিক মেঘনা অয়েল লিঃ চাকরি দেন।


সেই থেকে ফরিদ প্রথমে আসলাম পরে সাবেক কাউন্সিলর সুমনের কমিটির দায়িত্বশীল পদে থেকে মেঘনা শ্রমিক ইউনিয়নের নামে চরম দূর্নীতি অনিয়ম জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে। রাজনীতির নামে অপশক্তি ব্যবহার করে মসজিদ কমিটি, স্কুল কমিটি এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ কে অপকৌশল করে নির্যাতন করে।


দীর্ঘ দিন পলাতক ছিলেন,আজ বিকেলে সিডিএ আবাসিক এলাকা থেকে বিশেষ অভিযানে প্রথমে ডবল মুরিং থানা পুলিশ এবং পরে নগর বিশেষ পুলিশ টিমের মাধ্যমে ইপিজেড থানায় সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।


ইপিজেড থানা পুলিশ টিম, ওসি তদন্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। 


তাকে  বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্যদের দায়ের করা মামলায় আটক দেখিয়ে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন ডিউটি অফিসার। 


এছাড়া গতকাল রোববার ভোর রাতে নগরীর দক্ষিণ হালিশহর বন্দরটিলার কসাই গলি থেকে টোকায় জসিম (প্রকাশ যুবলীগ নেতা জসিম উদ্দিন কদলপুরী).কে আটক করেছে পুলিশ। 


ইপিজেড থানা পুলিশ টিম জসিম কে হত্যা মামলা, থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ লুটপাটের আসামি এবং একাধিক নারী কেলেঙ্কারির ঘটনায় আটক করেছে। সোমবার দুপুরে বিঞ্জ আদালতের মাধ্যমে টোকায় জসিম কে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬