|
প্রিন্টের সময়কালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৩৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ আগu ২০২৫ ০৪:২৭ অপরাহ্ণ

কুড়িগ্রামে পরিবারের সাথে অভিমানে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা 


কুড়িগ্রামে পরিবারের সাথে অভিমানে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা 


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় পরিবারের লোকজনের সাথে অভিমান করে মিলন(২৩) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
 

ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের কবির মামুদ দালালী টারী গ্রামে। নিহত যুবক ওই গ্রামের মকবুল হোসেন কসাইয়ের ছেলে।
 

জানা গেছে, নিহত যুবক মিলনের বিবাহর পর হতে ছেলের বউ সানজিদার সাথে শাশুড়ি মঞ্জু বেগমের সাথে পারিবারিক সম্পর্কের অবনতি ঘটতে থাকে একপর্যায়ে ছেলে মিলন মিয়া তাহার মায়ের সাথে খারাপ আচরণ করে,খারাপ আচরণের কারণে২৪ আগস্ট রাতে মিলনের মা মঞ্জু বেগমের সহিত মিলনের আত্মীয়-স্বজন পারিবারিক বৈঠকের মাধ্যমে চর থাপ্পড় দিয়ে মিলনের মায়ের সহিত আপোষ মীমাংসা করে দেয়। রাতের খাওয়া-দাওয়া শেষে মিলন তাহার শোয়ার ঘরে যায়। রাতেই সবার অজান্তে শোয়ার ঘরের ফ্যানের সাথে লায়লনের রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
 

এ ব্যাপারে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুস ছালাম জানান, ঘটনাস্থল নাগেশ্বরী -ফুলবাড়ী থানার সার্কেল এএসপি মোজাম্মেল হক পরিদর্শন করেছেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায়, ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬