|
প্রিন্টের সময়কালঃ ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০৬:২৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৪৬ অপরাহ্ণ

মালদ্বীপকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের বিচ ভলিবল দলের প্রথম জয়


মালদ্বীপকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের বিচ ভলিবল দলের প্রথম জয়


স্পোর্টস ডেস্ক

 

জাপানের আইচি-নাগোয়ায় চলমান ২০তম এশিয়ান গেমসে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ পুরুষ বিচ ভলিবল দল। পুল ‘এইচ’-এর ম্যাচে মালদ্বীপকে ২-১ সেটে হারিয়ে জয় তুলে নিয়েছে রাকেশ ও রাতুল জুটি।
 

মালদ্বীপের নাসিম আদম ও সাজিদ ইসমাইলের বিপক্ষে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম সেটে ১৩-২১ পয়েন্টে হেরে যায় রাকেশ-রাতুল জুটি। তবে দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২১-১৯ পয়েন্টে জয় পায় বাংলাদেশ।
 

নির্ধারক তৃতীয় সেটেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হয়। শেষ পর্যন্ত ১৭-১৫ পয়েন্টে সেটটি জিতে ২-১ ব্যবধানে ম্যাচ নিজেদের করে নেয় বাংলাদেশ।
 

এর আগে পুল ‘এইচ’-এ নিজেদের প্রথম দুই ম্যাচে জাপান ও ইরানের কাছে ০-২ সেটে পরাজিত হয়েছিল বাংলাদেশ। জাপানের বিপক্ষে ১১-২১ ও ১৫-২১ এবং ইরানের বিপক্ষে ১৩-২১ ও ১২-২১ পয়েন্টে হারে দলটি।
 

মালদ্বীপকে হারিয়ে এশিয়ান গেমসে প্রথম জয় পাওয়ায় বাংলাদেশ পুরুষ বিচ ভলিবল দলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন।

 


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬