আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে লাকসামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রিমু আফরাতুল, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লার লাকসামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে লাকসাম পৌর শহরে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বিরুদ্ধে ফ্যাসিস্ট শক্তির সব ধরনের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো অপতৎপরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকবে বিএনপি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মশু, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক ও সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক।
এ ছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান ফারুক, সদস্যসচিব আনিছুর রহমান দুলাল, পৌর যুবদলের আহ্বায়ক মাহবুল হক মনু, সদস্যসচিব আফজাল হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি নুরুল নবী মহসিন, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, পৌর ছাত্রদলের সভাপতি মহিন উদ্দিন মহিন ও সাধারণ সম্পাদক মেওয়াজ শরীফসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬