খিলগাঁওয়ে সন্তানকে জবাইয়ের পর মায়ের আত্মহত্যা
রাজধানীর খিলগাঁও তিলপাপাড়া এলাকার একটি বাসায় সন্তানকে জবাই করে হত্যার পর আত্মহত্যা করেছেন মা।
শুক্রবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খিলগাঁ থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, সিএনজি অটোরিকশা চালক স্বামীর সাথে পারিবারিক কলহের কারণে মা তার শিশু সন্তানকে হত্যার পরে নিজে আত্মহত্যা করেছেন।
জানা যায়, দুপুর ২টা থেকে ৪টার মধ্যে খিলগাঁও রাতাবাগ ২নং গলির পান্না বিল্ডিংয়ের ৩য় তলায় এই ঘটনা ঘটেছে।
ওই নারীর নাম নার্গিস বেগম (৩৭)। তার বাবার নাম স্বপন মিয়া। আর নার্গিসের নিহত সন্তানের নাম মাহিম (৫)। তাকে জবাই করে হত্যা করে পরবর্তীতে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নার্গিস। লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তত করে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬