সীতাকুণ্ডে যুবলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি র্যাবের হাতে আটক
সীতাকুণ্ড ( চট্টগ্রাম) প্রতিনিধি:
সীতাকুণ্ডে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম শামীম হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মোঃ সোহেল মিয়াকে গ্রেফতার করেছে র্যাব-৭। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লিচুবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এর আগে গত ৮ এপ্রিল রাতে মুরাদপুর ইউনিয়নের মধ্যম ভাটেরখীল এলাকায় সশস্ত্র দুর্বৃত্তরা শামীমকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে ছিল।
নিহতের ভাই বাদী হয়ে ২৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহেলকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এ নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলেও প্রধান আসামি গ্রেফতারে জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬