জাপান গেলেন জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সাত দিনের সরকারি-বেসরকারি সফরে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছেন।
শনিবার ভোররাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এই সফরে তার সঙ্গে রয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, জাপান সফরকালে ডা. শফিকুর রহমান দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংশ্লিষ্ট মহলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করবেন।
নির্ধারিত সূচি অনুযায়ী, সফর শেষে আগামী ৯ মে তার দেশে ফেরার কথা রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬