|
প্রিন্টের সময়কালঃ ১৮ জুন ২০২৬ ০৭:০৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ জুন ২০২৬ ০৪:৪২ অপরাহ্ণ

কারাগারে অভিনেতা জাহের আলভী


কারাগারে অভিনেতা জাহের আলভী


আদালত প্রতিবেদক

 

রাজধানীর মিরপুরে স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
 

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম কামাল উদ্দিন এ আদেশ দেন।
 

আদালত সূত্রে জানা গেছে, এদিন জাহের আলভী আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করে আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 

শুনানিতে আসামিপক্ষে ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া শুনানি করেন। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করে তাকে কারাগারে পাঠানোর আবেদন জানান।
 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় আফরা ইবনাত ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে তাকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই দিন রাতেই তার বাবা কবির হায়াত খান মিরপুর মডেল থানায় মামলা করেন।
 

এজাহারে আরও বলা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
 

জানা যায়, প্রেমের সম্পর্কের পর ২০১০ সালে জাহের আলভী ও আফরা ইবনাত ইকরা বিয়ে করেন। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬