পিরোজপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি’ বাস্তবায়নে প্রস্তুতি সভা
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর সদর উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি’ বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় কর্মসূচির বাস্তবায়ন পদ্ধতি ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তৃণমূল পর্যায়ে ক্রীড়া চর্চা বাড়ানো এবং নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে সরকার ঘোষিত এ উদ্যোগ সফল করার বিষয়ে উপস্থিতরা মতামত দেন।
সভায় বক্তারা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি’ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে। এ কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় ক্রীড়া সংগঠক ও অভিভাবকদের সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও মামুনুর রশীদ বলেন, “এটি সরকারের একটি ইতিবাচক উদ্যোগ। পিরোজপুর সদরে কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নে উপজেলা প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালাবে, যাতে প্রকৃত মেধাবীরা উঠে আসতে পারে।”
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক, জনপ্রতিনিধি ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬