|
প্রিন্টের সময়কালঃ ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ মে ২০২৩ ০৫:৫৮ অপরাহ্ণ

পাঁচ তারকা হোটেলের চিজ কেক এখন তৈরি হবে বাড়িতেই


পাঁচ তারকা হোটেলের চিজ কেক এখন তৈরি হবে বাড়িতেই


ক্রিম চিজ দিয়ে তৈরি হবে এই চিজ কেক। রেসিপি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সৌজন্যে।


চিজ কেক

উপকরণ: ক্রিম চিজ ১২০ গ্রাম, ডিমের কুসুম ২টি, চিনি ৪০ গ্রাম, হুইপ ক্রিম ১২০ গ্রাম, জেলাটিন ৪ গ্রাম, ভ্যানিলা এসেন্স ২ মিলিলিটার, ডাইজেস্টিভ বিস্কুট ৪টি, মাখন ১৫ গ্রাম।

 প্রণালি: বিস্কুট গুঁড়া করে তাতে গলানো মাখন মেখে একটি মোল্ডের নিচে বিছিয়ে নিন। এবার আলাদা একটি পাত্রে কেকের মিশ্রণ তৈরি করুন। ডিমের কুসুম ও চিনি দিয়ে পাত্রটি একটি গরম পানির ওপরে বসিয়ে নাড়তে থাকুন। চিনি গলে গেলে এর মধ্যে জেলাটিন ঢেলে দিন। এবার পাত্রটির নিচ থেকে গরম পানি সরিয়ে নিন। এবার আলাদা করে বিট করে রাখা ক্রিম ও চিজের মিশ্রণে ডিমের মিশ্রণ ঢেলে মিশিয়ে নিন। ভ্যানিলা এসেন্স যুক্ত করুন। তৈরি করে রাখা মোল্ডের মধ্যে বিস্কুটের গুঁড়ার ওপর কেকের মিশ্রণটুকু ঢেলে ফ্রিজে রাখুন। জমে গেলে ফ্রিজ থেকে বের করে ওপরে বাটারস্কচ সস ঢেলে সাজিয়ে পরিবেশন করুন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬