|
প্রিন্টের সময়কালঃ ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৬:১৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৫২ অপরাহ্ণ

শার্শায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য তালেব গ্রেপ্তার


শার্শায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য তালেব গ্রেপ্তার


শার্শা (যশোর) প্রতিনিধি:



যশোরের শার্শায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও ইউপি সদস্য আবু তালেবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বাগআঁচড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 

গ্রেপ্তার আবু তালেব বাগআঁচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত নুর মোহাম্মদ মণ্ডলের ছেলে। তিনি ওই ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি এবং স্থানীয় ইউপি সদস্য ছিলেন।
 

পুলিশ জানায়, এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-৩০২, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬-এর মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। মামলাটিতে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪/৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আবু তালেবকে শনিবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
 

তিনি আরও বলেন, থানার এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬