হিলির যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার
ঢাকা প্রেস
হিলি প্রতিনিধি:-
দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ গত মঙ্গলবার (১৫ অক্টোবর) গাজীপুর থেকে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত রিপন হোসেন (৩৭) উপজেলার বিশাপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, ২০০৯ সালে ঢাকার যাত্রাবাড়ী থানার একটি মাদক মামলায় আদালত রিপনকে যাবজ্জীবন সাজা দেন। এরপর থেকে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গঠিত একটি দল গাজীপুর মহানগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে তাকে দিনাজপুর জেল-হাজতে পাঠানো হয়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সুজন মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬