|
প্রিন্টের সময়কালঃ ২৫ এপ্রিল ২০২৬ ০৪:৫৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ এপ্রিল ২০২৬ ০২:২৫ অপরাহ্ণ

পটিয়ায় বিএনপি নেতা হাজী আবুল বশর সিআইপি’র মায়ের ইন্তেকাল, জানাজা সম্পন্ন


পটিয়ায় বিএনপি নেতা হাজী আবুল বশর সিআইপি’র মায়ের ইন্তেকাল, জানাজা সম্পন্ন


দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:


চট্টগ্রামের পটিয়ায় বিএনপি নেতা ও আবুধাবি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আবুল বশর সিআইপি’র মাতা আছিয়া খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল শুক্রবার ভোররাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ১০০ বছর।

মরহুমা আছিয়া খাতুন ৭ ছেলে ও কন্যাসহ অসংখ্য নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার জুমার নামাজের পর সবজার পাড়া ঈদগাহ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম, এমপি আলহাজ্ব আবু সুফিয়ান, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া, সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহেরসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এদিকে পৃথক শোকবার্তায় এমপি আলহাজ্ব এনামুল হক ও এমপি আলহাজ্ব আবু সুফিয়ান মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬