|
প্রিন্টের সময়কালঃ ২৭ অক্টোবর ২০২৬ ০৬:১১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ জানুয়ারি ২০২৫ ০৩:২৯ অপরাহ্ণ

সাঘাটায় অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার 


সাঘাটায় অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার 


ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-



গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের টেপা পদুমশহর গ্রামের সন্যাসদহ রেলব্রিজের উত্তর পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

আজ শনিবার সকাল সাড়ে ১১টার সময় অজ্ঞাতনামা এই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
 

পদুমশহর ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম জানান, সকালে স্থানীয় লোকজন রেললাইনের পাশে লাশ দেখতে পেয়ে তার পরিচয় শনাক্তের চেষ্টা করেন। পরে বোনারপাড়া রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়।
 

বোনারপাড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক মো: মাসুদ আর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ও লাশের পরিচয় এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬