ছাত্রদলের নোংরা রাজনীতির খেসারত পুরো ছাত্ররাজনীতির ওপর এসে পড়ছে
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ছাত্রদলের রাজনীতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে সমালোচনা করে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন।
রোববার (১০ মে) দুপুর ২ টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ছাত্রদলের নোংরা রাজনীতির খেসারত পুরো ছাত্ররাজনীতির ওপর এসে পড়ছে।
ছাত্রশিবির সভাপতি বলেন, শিক্ষার্থীদের জন্য কাজ না করে চাঁদাবাজি, স্ট্যান্ড দখল, টেন্ডারবাজি, সন্ত্রাস, দখলদারি এবং নিষিদ্ধ লীগকে কমিটিতে পুনর্বাসনসহ সারা দেশে কমিটি দেওয়াকে কেন্দ্র করে চলমান সংঘর্ষের রাজনীতির কারণে শিক্ষার্থীরা আবার আতঙ্কিত হয়ে পড়েছে। ফলে বিভিন্ন ক্যাম্পাসে আবার রাজনীতিমুক্ত ক্যাম্পাসের স্লোগান উঠেছে। এর দায় সম্পূর্ণ ছাত্রদলকেই নিতে হবে।
নুরুল ইসলাম সাদ্দাম লেখেন, আর মতের সঙ্গে না মিললেই ‘গুপ্ত’ ট্যাগিং খেলার এক অপরিণামদর্শী রাস্তা তারা বেছে নিয়েছে। এই ট্যাগিং পলিটিক্সের কারণে তাদের কত বড় পতন নেমে আসতে পারে, তা তারা চিন্তাও করছে না। সময় এসেছে নিজেদের কর্মের বিশ্লেষণ করার। পূর্বের রাজনৈতিক বন্দোবস্ত ছাড়ুন। শিক্ষাঙ্গনকে কলুষিত করবেন না।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬