বিনিয়োগে ওয়ান স্টপ সার্ভিস কার্যকর করা হবে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, দেশের বিনিয়োগ পরিবেশ আরও সহজ ও কার্যকর করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এ লক্ষ্যে বাস্তবভাবে বিনিয়োগে ওয়ান স্টপ সার্ভিস চালু ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বুধবার রাজধানীর একটি হোটেলে তৈরি পোশাক শিল্প বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রধান লক্ষ্যগুলোর একটি হলো লজিস্টিক ব্যয় কমানো। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও গতিশীল করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের পর বাংলাদেশের সামনে প্রধান দুটি চ্যালেঞ্জ হলো-সহজ শর্তে ঋণ সুবিধা হারানো এবং আন্তর্জাতিক বাজারে বিদ্যমান বিশেষ বাণিজ্য সুবিধা কমে যাওয়া। এসব পরিস্থিতি মোকাবিলায় দেশের বিনিয়োগ পরিবেশকে আরও আকর্ষণীয় করে গড়ে তুলতে সরকার গুরুত্ব দিচ্ছে।
অন্যদিকে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, বাংলাদেশের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনায় আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬