|
প্রিন্টের সময়কালঃ ০২ অক্টোবর ২০২৬ ০২:৩৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ এপ্রিল ২০২৬ ০৪:০৭ অপরাহ্ণ

দেশে হামে ১৫ জনের মৃত্যু


দেশে হামে ১৫ জনের মৃত্যু


দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। এ পর্যন্ত রাজশাহীসহ বিভিন্ন এলাকায় হামে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

 

বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। কামরুজ্জামান চৌধুরী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহায়তায় ল্যাবরেটরিতে ৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

 

পরীক্ষায় দেখা গেছে যে, ১৫ জনের মৃত্যুর সঙ্গে হামের সংক্রমণের সরাসরি সম্পর্ক রয়েছে। এই মৃত্যুর ঘটনাগুলো রাজশাহী অঞ্চলে বেশি হওয়ায় সেখানে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে বলে তিনি জানান।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, যেসব শিশু এখনো টিকার আওতায় আসেনি বা নির্ধারিত ডোজ সম্পন্ন করেনি, তাদের মধ্যেই সংক্রমণ ও জটিলতার ঝুঁকি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।

 

বিশেষ করে অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে পরিস্থিতি আরও গুরুতর হচ্ছে বলে স্বাস্থ্য বিভাগ সতর্ক করেছে। এই সংকট মোকাবিলায় সরকার ও সংশ্লিষ্ট বিভাগগুলো বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬