|
প্রিন্টের সময়কালঃ ১২ অক্টোবর ২০২৬ ০৩:১৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ মে ২০২৬ ০৬:০৯ অপরাহ্ণ

বনপাড়া পৌরসভার প্রায় ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা


বনপাড়া পৌরসভার প্রায় ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা


সুরুজ আলী, নাটোর প্রতিনিধি


 

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২৬ কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৩৭৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার পৌর মিলনায়তনে আয়োজিত বাজেট সভায় পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এ বাজেট উপস্থাপন করেন।

 


 

ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৬ কোটি ৫৩ লাখ ৫৯ হাজার ৬৬৫ টাকা এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ২০ কোটি ৩০ লাখ ৬৮ হাজার ৭০৮ টাকা। এছাড়া বাজেটে ৩১ লাখ ৮০ হাজার ৮৮১ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।
 

পৌর নির্বাহী কর্মকর্তা হাফসা শারমীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক জুবায়ের জাহাঙ্গীর। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল আজিজ।

 


 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আক্তার।
 

সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা আসাদুর জামান আসাদ, খলিলুর রহমান, সরদার রফিকুল ইসলাম, এবিএম ইকবাল হোসেন রাজু, মহুয়া নুর কচি, জামায়াত নেতা মো. বাবর আলী, সাংবাদিক আলহাজ সাইফুর রহমান ও মাহাবুল হাসান মেননসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
 

এসময় পৌরসভার ব্যবসায়ী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬