|
প্রিন্টের সময়কালঃ ৩০ অক্টোবর ২০২৬ ০৭:৩৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ অক্টোবর ২০২৪ ১২:৫৬ অপরাহ্ণ

আবদুর রাজ্জাক কারাগারে: আরও একটি হত্যা মামলায় গ্রেপ্তার


আবদুর রাজ্জাক কারাগারে: আরও একটি হত্যা মামলায় গ্রেপ্তার


ঢাকা প্রেস নিউজ


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় এক ব্যবসায়ীকে হত্যার মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়।

 

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরবর্তীতে আদাবর থানার আরেকটি হত্যা মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়।
 

গত ১৪ অক্টোবর রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়। নিউমার্কেট থানায় দায়ের করা হত্যা মামলায় তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। পুলিশের দাবি, তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আব্দুর রাজ্জাকের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
 

এই গ্রেপ্তারির পর থেকে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের এই শীর্ষ নেতার গ্রেপ্তারকে ঘিরে দেশব্যাপী নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬