|
প্রিন্টের সময়কালঃ ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:১২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৫:২০ অপরাহ্ণ

নাবিক ও প্রবাসী শ্রমিককল্যাণ পরিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ


নাবিক ও প্রবাসী শ্রমিককল্যাণ পরিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ


নাবিক ও প্রবাসী শ্রমিককল্যাণ পরিদপ্তরে একাধিক পদে চাকরির সুযোগ 
নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন নাবিক ও প্রবাসী শ্রমিককল্যাণ পরিদপ্তর, চট্টগ্রাম একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ০৪টি পদে ০৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। 

 

১. পদের নাম: উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার

পদ সংখ্যা: ০১ 
আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ।

বেতন স্কেল: (গ্রেড–১৪) ১০,২০০-২৪,৬৮০/- টাকা।

 

২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদ সংখ্যা: ০১ 
আবেদন যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের গ্রেডে উত্তীর্ণ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং/ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজি ২০ শব্দ থাকতে হবে।

বেতন স্কেল: (গ্রেড–১৬) ৯,৩০০-২২,৪৯০/- টাকা।

 

৩. পদের নাম: অফিস সহায়ক

পদ সংখ্যা: ০১

আবেদন যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০/- টাকা।

 

৪. পদের নাম: নিরাপত্তা প্রহরী

পদ সংখ্যা: ০১

আবেদন যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০/- টাকা।

বয়সসীমা: ২৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। 

 

আবেদনের শেষ সময়: ২৫ মার্চ ২০২৪


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬