|
প্রিন্টের সময়কালঃ ১৮ জুন ২০২৬ ০৫:১৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ জুন ২০২৬ ০২:৫৭ অপরাহ্ণ

অবৈধ বাংলাদেশিদের সাধারণ ক্ষমা করল জর্ডান


অবৈধ বাংলাদেশিদের সাধারণ ক্ষমা করল জর্ডান


জর্ডানে অবস্থানরত অবৈধ বাংলাদেশি প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার। এর ফলে তারা জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন অথবা নির্ধারিত শর্ত পূরণ করে বৈধভাবে জর্ডানে কাজ করার সুযোগ পাবেন।

 

স্থানীয় সময় বুধবার (১৭ জুন) এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে জর্ডানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ ক্ষমার আওতায় অবৈধ শ্রমিকরা চাইলে কোনো ধরনের জরিমানা ছাড়াই নিজ দেশে ফিরে যেতে পারবেন। পাশাপাশি নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে জর্ডানে অবস্থান করে বৈধভাবে কর্মসংস্থানের সুযোগও গ্রহণ করতে পারবেন।

 

এ সুবিধার আওতায় শ্রমিকরা কর্মস্থল পরিবর্তনের সুযোগ পাবেন। গৃহকর্মীরাও নতুন নিয়োগকর্তার অধীনে কাজ করতে পারবেন। এছাড়া ভ্রমণ ভিসায় জর্ডানে যাওয়া ব্যক্তিরাও চাইলে ওয়ার্ক পারমিটের আবেদন করতে পারবেন।

 

সাধারণ ক্ষমার আওতায় প্রাপ্ত সুবিধাগুলো গ্রহণে প্রয়োজনীয় সহায়তার জন্য বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬