|
প্রিন্টের সময়কালঃ ১৯ মে ২০২৬ ১০:১৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ মে ২০২৬ ০৬:২৬ অপরাহ্ণ

বড়াইগ্রামে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ উদ্বোধন


বড়াইগ্রামে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ উদ্বোধন


সুরুজ আলী, নাটোর প্রতিনিধি:

 

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 


 

উদ্বোধনী অনুষ্ঠানের আগে উপজেলা ভূমি অফিস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভূমি অফিস চত্বরে এসে শেষ হয়।

 


 

মেলার উদ্বোধন করেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল আজিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।

 


 

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস ছালাম, বনপাড়া সাব-রেজিস্টার হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সজিব আল মারুফ, প্রাণিসম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, খাদ্য নিয়ন্ত্রক ডালিম কাজী, সমবায় কর্মকর্তা মো. আমজাদ হোসেন, ক্ষুদ্র উন্নয়ন কর্মকর্তা হারুনুর রশিদ ও ইন্সট্রাক্টর আনারুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
 

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, বনপাড়া দলিল লেখক সমিতির সভাপতি সরদার রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ মোল্লা, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম আব্দুল মান্নান, বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন এলাকা থেকে আগত ভূমি সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।
 

অনুষ্ঠানে জানানো হয়, এর আগে জাতীয় পর্যায়ে ভার্চুয়ালি ভূমি মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে উপজেলা পর্যায়ে মেলার কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬