|
প্রিন্টের সময়কালঃ ০১ অক্টোবর ২০২৬ ০৪:১৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ জুলাই ২০২৫ ১২:১৯ অপরাহ্ণ

উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে একদিনের রাষ্ট্রীয় শোক


উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে একদিনের রাষ্ট্রীয় শোক


রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় আজ (মঙ্গলবার, ২২ জুলাই) সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।
 

সোমবার (২১ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দুর্ঘটনায় হতাহতদের স্মরণে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। শিক্ষা প্রতিষ্ঠানসহ সব ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।
 

উল্লেখ্য, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজজিআই (৭০১) মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। আঘাতের পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬