১০ নম্বর ওয়ার্ড পরিদর্শনে সিসিক প্রশাসক, দ্রুত উন্নয়ন কাজের আশ্বাস
সিলেট প্রতিনিধি:
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরের ১০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে তিনি ঘাসিটুলা, লামাপাড়া ও কানিশাইল এলাকা ঘুরে দেখেন। এ সময় স্থানীয় বাসিন্দারা সড়ক, ড্রেন ও অন্যান্য অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরেন।
প্রশাসক তাদের বক্তব্য শোনেন এবং সরেজমিন পরিদর্শন শেষে দ্রুত উন্নয়ন কাজ শুরুর আশ্বাস দেন।
পরিদর্শনকালে তিনি বলেন, “নগর উন্নয়নে সিটি কর্পোরেশনের আর্থিক সক্ষমতা সীমিত। রাজস্ব আয় কম হওয়ায় সব উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা কঠিন। তাই নাগরিকদের সময়মতো কর পরিশোধসহ সহযোগিতা প্রয়োজন।”
এ সময় সিসিকের প্রধান প্রকৌশলী মো. আলী আকবরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬