এসএসসি শেষ হবে ১০ বছরেই
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, একজন শিক্ষার্থীর এসএসসি শেষ করতে যেন ১০ বছরের একদিনও বেশি সময় না লাগে, সে লক্ষ্যে কাজ করছে সরকার। এ বিষয়ে আজই বৈঠক হওয়ার কথা রয়েছে।
পাশাপাশি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্ল্যান্ট বসানো হবে বলেও জানান তিনি। তিনি বলেন, শিক্ষার ক্ষেত্রে কোনো কার্পণ্য করবে না সরকার।
বুধবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ও ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্য করা হচ্ছে না। এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ হতে যাতে কোনো সেশনজট না থাকে, সে বিষয়ে সরকার কার্যক্রম হাতে নিয়েছে।
দেশের উৎপাদনশীল মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
অনুষ্ঠানে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল জাবের হোসেন বলেন, নতুন চুক্তির ফলে শিক্ষাপ্রতিষ্ঠানটির বিদ্যুৎ ব্যবহার ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত কমে আসবে।
তিনি জানান, ওমেরা সোলার টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করতে চায়। দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও এ ব্যবস্থা একটি মডেল হিসেবে কাজ করতে পারে।
৬০০ ওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার এই প্রকল্প শিক্ষার্থীদের জন্য উপকারী ও অনুকরণীয় মডেল হবে বলেও উল্লেখ করেন তিনি।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬