|
প্রিন্টের সময়কালঃ ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০২:৫৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ মে ২০২৪ ০৪:৪৬ অপরাহ্ণ

ইসলামী ব্যাংকে চাকরি 


ইসলামী ব্যাংকে চাকরি 


ব্যাংকে যারা ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য সুখবর। বেসরকারি এই ব্যাংকটিতে ড্রাইভার (পুরুষ) নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে ফরম পূরণ করে তা প্রিন্ট করে  ডাকযোগে বা কুরিয়ারে পাঠাতে হবে। 

 

পদের নাম: ড্রাইভার

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: অস্থায়ী

বেতন: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

 

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান পাস।

অন্যান্য যোগ্যতা: গাড়িচালক হিসেবে অন্তত পাঁচ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কার/জিপ/মাইক্রোবাস/ভারী যানবাহন চালনার বৈধ লাইসেন্স থাকতে হবে।

 

বয়সসীমা: ২০ মে ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।

আবেদন করবেন যেভাবে: আগ্রহীদের ইসলামী ব্যাংকের ওয়েবসাইট https://career.islamibankbd.com থেকে Apply Now বাটনে ক্লিক করে ফরম পূরণ করতে হবে। পূরণ করা ফরম প্রিন্ট করে সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের কপি; ড্রাইভিং লাইসেন্সের কপি; জাতীয় পরিচয়পত্রের কপি ও তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সংযুক্ত করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিএইচআরও, হিউম্যান রিসোর্সেস উইং, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, হেড অফিস, ইসলামী ব্যাংক টাওয়ার, ৪০ দিলকুশা সি/এ, ঢাকা-১০০০।

অনলাইনে ফরম পূরণের শেষ সময় ২০ মে এবং প্রিন্ট কপি পাঠানোর শেষ সময় ৩০ মে, ২০২৪।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬