|
প্রিন্টের সময়কালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৫:১৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ মে ২০২৬ ১১:১২ পূর্বাহ্ণ

মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণেই বাজারব্যবস্থায় অস্থিরতা


মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণেই বাজারব্যবস্থায় অস্থিরতা


বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণেই দেশের বাজারব্যবস্থায় অস্থিরতা দেখা দিয়েছে।

 

মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সকাল ছয়টার দিকে বাজারের বিভিন্ন অংশ তিনি ঘুরে দেখেন। এ সময় ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গেও কথা বলেন দলটির নেতারা।

 

জামায়াত আমির বলেন, সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তৈরি করা হচ্ছে, যার চাপ সরাসরি সাধারণ মানুষের ওপর পড়ছে।

 

এ সময় বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান ডা. শফিকুর রহমান। জনগণের জন্য বাজার পরিস্থিতি সহনীয় করতে সংসদে এবং সংসদের বাইরে বিরোধী দল সোচ্চার থাকবে বলেও তিনি জানান।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬