মেসিকে ঘিরে মন্তব্য বিতর্ক: জয়ের পোস্টের জবাব দিলেন ওমর সানী
বিনোদন ডেস্ক
চিত্রনায়ক ওমর সানীর লিওনেল মেসিকে নিয়ে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। এ ঘটনায় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের একটি ফেসবুক পোস্ট নতুন করে বিতর্কের জন্ম দেয়। পরে সেই পোস্টের জবাবে প্রতিক্রিয়া জানিয়েছেন ওমর সানী।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শাহরিয়ার নাজিম জয় লেখেন, ‘ওমর সানী ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছে। ৯০ দশকে দেখতাম সিনেমাতে মৌসুমী ওমর সানীকে চাবুক মারত। কেন মারত এখন বুঝেছি।’ পোস্টটি প্রকাশের পর তা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে এবং মন্তব্যের ঘরে নানা প্রতিক্রিয়া দেখা যায়।
দিনভর এ বিষয়ে নীরব থাকার পর সোমবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে জয়ের মন্তব্যের জবাব দেন ওমর সানী। তিনি রসাত্মক ভঙ্গিতে লেখেন, ‘শোন শাহরিয়ার নাজিম জয়, তোর আপা মৌসুমী শুটিংয়ে তুলার তৈরি চাবুক ব্যবহার করেছে। আর তোরে মারার জন্য অরিজিনাল চাবুক অর্ডার দিছি, তুই রেডি থাকবি।’
পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘সাবজেক্ট খেলাধুলা, ফান।’ এতে তিনি পুরো বিষয়টিকে হাস্যরসের দৃষ্টিতে দেখার ইঙ্গিত দেন।
ওমর সানীর পোস্ট প্রকাশের অল্প সময়ের মধ্যেই তাতে ব্যাপক সাড়া পড়ে। কয়েক হাজার মানুষ পোস্টটিতে প্রতিক্রিয়া জানান এবং শত শত মন্তব্য করেন। অনেক নেটিজেন বিষয়টিকে দুই শিল্পীর বন্ধুত্বপূর্ণ খুনসুটি হিসেবে দেখলেও, কেউ কেউ জয়ের আগের পোস্টের প্রসঙ্গ টেনে বিভিন্ন মতামত প্রকাশ করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬